মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী : অর্থমন্ত্রী • বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, কোন পথে বাংলাদেশ? • ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নেওয়ার অভিযোগ • অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার • বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ • বসনিয়ায় অবৈধ সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ • কৃষি, ওষুধ ও পর্যটনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–সাবাহ আলোচনা • ৩৬ বছরেই মারা গেলেন জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ • চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জন্মদিনের সেরা উপহার হতে পারে ফ্রান্সকে হারানো : ইয়ামাল

​জন্মদিনের সেরা উপহার হতে পারে ফ্রান্সকে হারানো : ইয়ামাল

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠতে পারলে তা হবে নিজের ১৯তম জন্মদিনের সেরা উপহার, এমনই মন্তব্য করেছেন লামিন ইয়ামাল। খবর আল জাজিরার।

সেমিফাইনালকে সামনে রেখে ১৩ জুলাই (সোমবার) সংবাদ সম্মেলনে ইয়ামাল জানান, ফ্রান্সকে তিনি ভয় পান না। বরং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

গত সপ্তাহে বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়ের পর ইয়ামাল বলেছিলেন, সাম্প্রতিক ফলাফলের কারণে স্পেনের চেয়ে ফ্রান্সেরই বেশি ভয় পাওয়ার কথা।

সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি ফ্রান্সকে ভয় পাই কি না। আমি বলেছি, না। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। এটা তো কেবল মাত্র ফুটবল, ভয়ের কিছুই নেই এখানে।

ইয়ামাল জানায়, জন্মদিন উপলক্ষ্যে একটি রত্নখচিত নেকলেস কিনেছে। কিন্তু এখনও তেমন কোনো উপহার পাননি। সবচেয়ে ভালো উপহার হবে মঙ্গলবারের জয় এবং নিউইয়র্কে ফাইনাল খেলার সুযোগ।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটিমাত্র গোল করেছেন ইয়ামাল। তবে ফ্রান্সের বিপক্ষে গোল করে দলের জয়ে অবদান রাখতে চান তিনি।

এ নিয়ে তিনি বলেন, আমি গোল নিয়ে বেশি ভাবি না। তবে এমন ম্যাচে গোল করা সবসময়ই বিশেষ কিছু। আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। এটাই সেই ম্যাচ, যার জন্য সবাই অপেক্ষা করছে। দর্শকদের জন্য আমরা একটি দারুণ ম্যাচ উপহার দিতে চাই।

সেমিফাইনালের গুরুত্ব স্বীকার করলেও চাপ অনুভব করছেন না বলে দাবি করেন ইয়ামাল। তার ভাষায়, জীবনে একটি ফুটবল ম্যাচের চেয়েও কঠিন অনেক পরিস্থিতি আছে। তাই আমি শান্ত আছি। কোনো বাড়তি চাপ অনুভব করছি না। সব সময়ের মতো মাঠে নেমে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz