মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, কোন পথে বাংলাদেশ? • ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নেওয়ার অভিযোগ • অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার • বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ • বসনিয়ায় অবৈধ সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ • কৃষি, ওষুধ ও পর্যটনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–সাবাহ আলোচনা • ৩৬ বছরেই মারা গেলেন জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ • চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান আর্জেন্টিনার কোচ

বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান আর্জেন্টিনার কোচ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
আকাশপথে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের দূরত্ব প্রায় ১৬ হাজার ৭৮০ কিলোমিটার। তবে আজ যখন আটলান্টায় সেমিফাইনাল খেলতে নামবে আর্জেন্টিনা, তখন এই হাজার হাজার কিলোমিটারের দূরত্ব আর থাকবে না। কেননা আলবিসেলেস্তাদের পক্ষে গলা ফাটাবে বাংলাদেশও।

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের এই নিঃশর্ত ভালোবাসা ও সমর্থন লিওনেল স্কালোনির হৃদয় ছুঁয়েছে। বাংলাদেশকে তাই প্রতিদান দিতে চান তিনি। বাংলাদেশকে আনন্দ উপহার দিতে চান ৪৮ বছর বয়সী কোচ। আজ রাতে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে এমনটি জানিয়েছেন তিনি।

বাংলাদেশকে জয় উপহার দিতে চান জানিয়ে স্কালোনি বলেছেন, ‘আশা করি আগামীকাল (আজ) তাদের আনন্দ দেওয়ার মতো ফল দিতে পারব। এটাই আমাদের লক্ষ্য।’

আর্জেন্টিনাকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে স্কালোনি বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময়ই আমাদের চমক দেয়। এত দূরে থেকেও আর্জেন্টিনাকে সমর্থন করে, এটা সত্যিই অসাধারণ। নিজের দেশের বাইরের মানুষকে আর্জেন্টিনার জার্সি পরে দেখতে দারুণ লাগে। এ জন্য তাদের ধন্যবাদ।’

বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টাইন মনে করে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, ‘বাংলাদেশ এবং এই সমর্থকদের আমি ভালোবাসি। তারা আমাদের জন্য পাগল। সেখানে গিয়ে নিজের চোখেই আমি দেখেছি। আমার মনে হয়, কোনো না কোনোভাবে তারা সবাই আর্জেন্টাইন।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz