বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​‘আনন্দ সন্ধ্যা’য় দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়

​‘আনন্দ সন্ধ্যা’য় দর্শক শ্রোতাদের উপচে পড়া ভিড়

বিজ্ঞাপন
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে সুর, সংস্কৃতি ও সম্প্রীতির এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় ‘আনন্দ সন্ধ্যা’। অ্যাবাউট টাইম ইভেন্টস ইনক ও অল কাউন্টি হোম কেয়ারের যৌথ উদ্যোগে গত ১২ জুলাই সন্ধ্যায় জুইশ সেন্টারে এই আয়োজনে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তাদের একের পর এক পরিবেশনায় পুরো মিলনায়তন সুরের আবেশে মুখর হয়ে ওঠে। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাহিত্যিক তসলিমা নাসরিন। এছাড়া অতিথিদের মধ্যে ছিলেন বিশিষ্ট অভিনেতা আহমদ শরীফ, সৈয়দ রহমান (গো রেসকিউ), শিফা আমিন (অল কাউন্টি হোম কেয়ার), তাসনিম সিনহা, চমন চৌধুরী, রীনা সাহা (রিয়েলটর), তাজুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট নাসির
আলী খান পল ও বেগম পল, রোকেয়া মাহমুদ, ফরিদা বেগম, সাবরিন মারিয়া, আফরিন জামান, সাজিদা খানম, জামান শিকদার, সুমী রায়, মিস মেহরুন প্রমুখ।
অনুষ্ঠানে রেজওয়ানা চৌধুরী বন্যা এবং স্বপ্নীল সজীবকে নিউইয়র্ক সিটি মেয়রের দেয়া সম্মাননা তুলে দেয়া হয়।
পুরো অনুষ্ঠানটি সাবলীল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন শারমিনা সিরাজ। তার দক্ষ সঞ্চালনা দর্শকদের প্রশংসা কুড়ায় এবং অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলে। অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, সমন্বয় ও বাস্তবায়নে নেতৃত্ব দেন এ. বি. ওয়ালিউদ্দিন চৌধুরী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী সমাজকে সংগীত, সংস্কৃতি ও পারস্পরিক সৌহার্দ্যের বন্ধনে আরো কাছাকাছি নিয়ে আসাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের সমাপনী পর্বে 'অল কাউন্টি হোমকেয়ার'-এর চেয়ারওম্যান সিফা আমিন অতিথি, শিল্পী, পৃষ্ঠপোষক, আয়োজক ও দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন সেবা সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন এবং কমিউনিটির সদস্যদের প্রয়োজন অনু-যায়ী সেবা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে এ. বি. ওয়ালিউদ্দিন চৌধুরী বলেন, এত মানুষের ঢল নামবে, সত্যিই আমি কল্পনাও করিনি। দর্শকদের এত আন্তরিক ভালোবাসা, উচ্ছ্বাস ও উপভোগ আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। রেজওয়ানা চৌধুরী বন্যা ও স্বপ্নীল সজীবের অসাধারণ পরিবেশনা পুরো অনুষ্ঠানকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। উপস্থিত সবার ভালোবাসা ও আন্তরিকতায় আমি সত্যিই অভিভূত।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও প্রবাসীদের জন্য আরো মানসম্মত ও অর্থবহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ব্যবহৃত পোশাকের জন্য ডিজাইনার রুনি ও রুনি'স কালেকশনের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি অনুষ্ঠান সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। আয়োজকদের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয় গো রেসকিউ-এর সৈয়দ রহমান, উৎসব গ্রুপের রায়হান জামান, ফ্রেস ফুডের মি. সারোয়ার, জেওয়ান কোম্পানির মি. আলী, ফোমা ইনোভেটিভইনকের ফাহাদ সোলায়মান, ফারুক ল ফার্ম, সুমি'স বিউটি সেলুন এবং রিনা সাহাসহ সব সহযোগী ও শুভানুধ্যায়ীদের।
অনুষ্ঠানটির পাওয়ারড বাই পার্টনার হিসেবে অনুষ্ঠানটির টেলিভিশন পার্টনার ছিল নিউইয়র্কের জনপ্রিয় বাংলা গণমাধ্যম 'ঠিকানা'। এছাড়া ক্লাসিক্যাল হোম ট্যাক্স সহযোগিতা করে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz