বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​আমায় একটু সময় দিয়ো

​আমায় একটু সময় দিয়ো

বিজ্ঞাপন
আমায় একটু সময় দিয়ো,
পাশে একটু বসতে দিয়ো।
কষ্টের মেঘগুলো ঝরতে দিয়ো,
তাতে আমায় ভিজতে দিয়ো।
হৃদয়ের জানালা খুলে দিয়ো,
সে খোলা হাওয়ায় ভাসতে দিয়ো।

জানি তোমার সময় ভীষণ দামি,
হয়তো অত দামি নইকো আমি।
তবু যদি পারো একটুখানি সময় দিয়ো,
না হয় আমার জন্য একটু সময় নষ্ট করো।

যেদিন হবে সময় তোমার,
সেদিন হয়তো থাকব না আর।
সেদিন পাগল হয়ে খুঁজবে আমায়,
শেষে খুঁজে পাবে স্মৃতির পাতায়।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz