বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বুদ্ধিমত্তা স্বঘোষিত যুক্তিতে ভাইরাল

বুদ্ধিমত্তা স্বঘোষিত যুক্তিতে ভাইরাল

বিজ্ঞাপন
দুর্বোধ্য প্রয়াসে লুকিয়ে থাকা চতুর মিষ্টি হাসি
দেহের চামড়াকে অতিক্রম না করেই প্রচারমুখর।
সহজাত সরলরেখা সোজা পথে চলে দেখে
অস্পষ্টতা অনেক সময় দৃষ্টপটে কুহেলিকা ছড়ায়,
সুযোগসন্ধানী শারীরিক ভাষায় হাতছানি দিয়ে
নর্দমায় স্বাগত জানায় স্মিত হাসির নিপুণ রসিকতায়।

আগন্তুক সতর্ক হলে বিতর্কিত হয় জানি,
সঠিক কথার অপলাপের রঙে লাবণ্য হারায়,
হোলিখেলার রং ছড়াছড়ি দৃষ্টির আঙিনাজুড়ে,
নকল সাম্রাজ্যে বুদ্ধিমত্তা স্বঘোষিত যুক্তিতে ভাইরাল
জোনাকির আলোয় যেখানে রাতগুলো সুশোভিত নয়,
রাতের অন্ধকারে বিদ্যুতায়িত চমকে চাঁদ কি অর্থহীন!
আপন স্বকীয়তায় যে রূপসী ভুবনমোহিনী
সে কি বিউটি পার্লার থেকে বেরিয়ে আসা তিলোত্তমা?

দুই হাত যদি শুধু শুধু নিজের জন্যই হয়ে থাকে
তবে প্রশংসার করতালিও একহাতে বাজাতে শিখো,
মঞ্চে তোমার অভিনয় তোমাকেই দেখবে।
মিলনায়তনের অনুপস্থিতির শূন্য আসনগুলো
জানি না কিসের প্রতীক্ষায় নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকে?

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz