বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

​বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। ২৬ জুলাই (রবিবার) দুপুরে তিনি সপরিবারে বঙ্গভবন ছেড়ে যান।

তার পরিবারের এক সদস্য কালের কণ্ঠকে জানিয়েছিলেন, বঙ্গভবন ছেড়ে সপরিবারে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন মো. সাহাবুদ্দিন।

বঙ্গভবন সূত্র জানিয়েছে, রবিবার দুপুর ২টা ২৫ মিনিটে সদ্য সাবেক রাষ্ট্রপতির গাড়ি বহর বঙ্গভবন থেকে গুলশানস্থ গ্রিন ভিলা বাসভবনের উদ্দেশে রওনা করে।

এর আগে শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।

২৪ জুলাই (শুক্রবার) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান স্পিকার।

একই সঙ্গে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন হাফিজ উদ্দিন আহমদ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz