বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, রাতে জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করার চেষ্টা করছে।

ইবনে মিজান বলেন, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে চালক আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz