শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ন্যায়ের দণ্ড ফেরারি আজ, মিথ্যার আস্ফালনে

​ন্যায়ের দণ্ড ফেরারি আজ,  মিথ্যার আস্ফালনে

বিজ্ঞাপন
ন্যায়ের দণ্ড হারিয়ে গেছে, মিথ্যার আস্ফালনে,
সত্য আজ কাঁদে নীরব, মেকি সভ্যতার অঙ্গনে।
বিবেকগুলো বন্দী এখন, স্বার্থের কারাগারে,
মানুষ নামের মুখোশ পরে, নেকড়ে ঘুরে দ্বারে দ্বার।

ক্ষমতার চূড়ায় বসে করে, অট্টহাসির উল্লাস,
অত‍্যাচারীর পদাঘাতে, মজলুমের বুকে দীর্ঘশ্বাস।
যে কণ্ঠরা বজ্র হয়ে ঘোষণা দিত, সত্যের ধারা,
ভয় আর লোভের শিকল, বরণ করছে তারা।

অন্নহীনের কান্নার মিছিল, প্রাসাদ হাসে স্বর্গসুখে,
রক্তমাখা শীর্ণ দেহে, ঝাঁপ দেয় গুলির মুখে।
কালো টাকার ঝড়ের কাছে, নীতি পরাজিত,
মানবতার শ্বেত কপালে, কলঙ্কের চিহ্ন অঙ্কিত।

তবু আমি হতাশ নই, ঝড় থামবে একদিন,
অন্ধকারের বুক চিরে ঐ, আসবেই শুভদিন।
যে তরুণের চোখে এখন, প্রতিবাদের আগুন,
তার হাত ধরে ফিরবে আবার, সত্য-ন্যায়ের ফাগুন।

এসো তবে মাথা তুলে, ন্যায়ের পক্ষে দাঁড়াই,
মিথ্যার প্রাসাদ ভেঙে তবে, সত্যের পতাকা ওড়াই।
অনেক দূর জল গড়াইছে, ভাঙছে ধৈর্যের বাঁধ,
হাতে হাত রেখে করি পণ, ভাঙি মিথ্যার শক্ত ফাঁদ।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz