বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

রাতে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাতে ঢাকা উত্তর সিটির বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সারা দিন ব্যস্ত সময় পার করার পর রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করে বাসায় ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৯টা-১০টার দিকে তিনি পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালী যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এ সময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা গাড়িবহরে ছিলেন।

সুজন মাহমুদ জানান, প্রধানমন্ত্রী সকাল থেকে সারা দিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন। রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তাঘাটের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz