শনিবার, ১০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার আটক অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা • মোদি সরকারের পতন অনিবার্য : রাহুল গান্ধী • ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই • বিতর্ক পেছনে ফেলে রোনালদোর গোল, জয়ে ফিরল আল নাসর • প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর • আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​ধান-শালিকের দেশ

​ধান-শালিকের দেশ

বিজ্ঞাপন
পাখির গানে, সবুজ ধানে সোনারোদের হাসি,
আমার সোনার দেশের এ রূপ বড়ই ভালোবাসি।
ভোরে যখন পূর্বাকাশে হাসে সোনার রবি,
নানান পাখির গানে মুখরিত যে হয় সবই।

পদ্মপুকুর পাড়ে বসে মাছরাঙা লেজ নাড়ে,
সবুজ মাঠের সোনার ফসল নয়ন ও মন কাড়ে।
ধানের ক্ষেতে উড়ে বেড়ায় শালিক পাখির ছানা,
ফড়িং নাচে হাওয়ার তালে, কেউ করে না মানা।

ভোরবেলাতে ধানের শীষে হাসে শিশিরবিন্দু,
রোদের আলোয় মুক্তা হাসে, নাইবা থাকুক সিন্ধু।
দোয়েল, শালিক, ময়না, শ্যামা ডাকছে গাছের ডালে,
সোনালি ধান ঢেউ খেলে যায় দখিন হাওয়ার তালে।

ধানের ক্ষেতের পাশ দিয়ে যায় বরফগলা নদী,
আঁকাবাঁকা মেঠোপথে বয় সে নিরবধি।
পেরিয়ে নদী ঢেউরা তীরে আছরে পড়ে এসে,
দেখবে তুমি আসলে ওগো ধান-শালিকের দেশে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz