বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

​বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে সৌদি আরব। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ বাড়াতে আগ্রহ দেখিয়েছে দেশটি। ৪ আগস্ট (মঙ্গলবার) প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সফররত সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ওয়ালিদ বিন আবদুল করিম আল-খুরাইজির বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সৌদি আরব পূর্ণ আস্থা প্রকাশ করেছে। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সৌদি প্রতিনিধি দল বিশেষ আগ্রহ দেখিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরব সফর করবেন। পাশাপাশি বৈঠকে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আগের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করা হয়েছে।

বৈঠকে বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়। মৎস্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে রিয়াদ। এ ছাড়া সৌদি আরবে আরও বেশি প্রশিক্ষিত ও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রেও ইতিবাচক আলোচনা হয়েছে।

সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট ও কনস্যুলার জটিলতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ৭০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়ার বিষয়টি একটি মীমাংসিত ইস্যু এবং রিয়াদে বাংলাদেশ মিশন এ নিয়ে কাজ করছে। সম্প্রতি সৌদি আরবে নিহত তিন বাংলাদেশি নাগরিকের মরদেহ দেশে পাঠাতে সহায়তা করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানায় ঢাকা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz