শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশি মুহিত, হ্যামট্রামিক মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে • দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার : আইএমএফ • সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে • বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প • ৭১ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান • রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান • সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ • মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী • তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা • ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো : শাকিব খান

​অতীতের ভুলগুলো না হলে জীবনটা আরও মসৃণ হতো : শাকিব খান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ব্যক্তিগত জীবনের অতীতের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ অভিনেতা শাকিব খান। সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে নিজের দুই যুগের ক্যারিয়ার, ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং সামাজিক মাধ্যমের সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। তার মতে, অতীতে করা ভুলগুলো না হলে জীবনের পথচলা আরও মসৃণ হতে পারত।

জীবনে কোনো ভুল করেছেন কি না, সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখে অকপটে নিজের আক্ষেপের কথা স্বীকার করেন এই চিত্রনায়ক। তবে সুনির্দিষ্টভাবে কোনো ভুলের কথা তিনি উল্লেখ করেননি। শাকিব খান জানান, পেছন ফিরে তাকালে অনেক সিদ্ধান্তের জন্যই এখন তার আফসোস হয়। নিভৃতে নিজের জীবনের হিসাব-নিকাশ মেলাতে গেলে বিষয়গুলো তাকে পীড়া দেয়। কপালের ওপর দায় ছেড়ে দিয়ে তিনি বলেন, মানুষমাত্রই ভুল হয়। তবে একবার ভুল বুঝতে পারার পর জেনেশুনে তা আর পুনরায় করার কোনো সুযোগ নেই।

আলাপচারিতার একপর্যায়ে ইঙ্গিতে শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে তিনি স্পষ্ট জানান, তারা দুজনই তার জীবনের অংশ। তবে ব্যক্তিগত এসব বিষয় নিয়ে তিনি প্রকাশ্যে কথা বলতে বা আলোচনা বাড়াতে আগ্রহী নন। সঞ্চালক তাদের কোনো বিষয়ে সতর্ক করা হয় কি না জানতে চাইলে শাকিব খান জানান, দেখা হলে মাঝে মাঝে তাদের তিনি বিভিন্ন বিষয়ে বলে থাকেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অতিরঞ্জিত খবর ও গুজব নিয়েও কথা বলেন শাকিব খান। তিনি জানান, অনেক সময় এমন সব অদ্ভুত ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে প্রচার করা হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পৃক্ততাই নেই। এসব মনগড়া প্রচারণার কারণেই তিনি ইদানীং অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলে উল্লেখ করেন।

ব্যক্তিগত আলাপচারিতার পাশাপাশি নিজের পেশাদারি কাজের খবরও দিয়েছেন এই অভিনেতা। আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে তিনি বেশ আশাবাদী। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরের দিকে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে। পেছনের সব বিতর্ক ভুলে জীবনের বাকি সময়টুকু হাসি-আনন্দ ও শান্তিতে কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz