রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় কক্সবাজারের হোটেলকর্মী রিয়াজ উদ্দিন রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়েছে। এক আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযোগটি ধর্ষণ মামলা হিসেবে নথিভুক্ত করে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

মামলার আবেদনকারী আইনজীবী মোহাম্মদ রাশেদ বলেন, প্রতারণার মাধ্যমে তাজমিনকে কক্সবাজারে নিয়ে আসেন রাজু। গত ৬ অক্টোবর তারা একটি হোটেলের কক্ষে স্বামী-স্ত্রী পরিচয়ে রাত যাপন করেন। ভালোবাসার অভিনয় করে কক্সবাজারে এনে তাজমিনকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার বিচার নিশ্চিত করতে বিবেকের তাড়নায় মামলাটি করেছেন বলেও জানান এই আইনজীবী।

নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনে আইনজীবী তাজমিনের বয়সের বিষয়টিও আদালতকে জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, রাজু তাজমিনকে কক্সবাজারে না আনলে পরবর্তী সময়ে এমন করুণ পরিণতির ঘটনা নাও ঘটতে পারত।

এর আগে গত ১১ অক্টোবর রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে রাজুকে আটক করে সদর মডেল থানা পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজারে যায় কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। জিজ্ঞাসাবাদ শেষে রাজুকে কুমিল্লায় নেওয়ার বিষয়ে জটিলতা তৈরি হয়। কুমিল্লা পুলিশ তাকে নিতে অস্বীকৃতি জানালে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রাজুকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz