রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্লোরিডা উপকূলে আঘাত হানল শক্তিশালী হ্যারিকেন ‘ইসাইয়াস’ • ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার যায় তাজমিন • মুক্তি পেলেন কেজরিওয়াল ও মমতা • পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় শিশুসহ নিহত ৯ • প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে • ‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, সোমবার দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের • ব্যাংক খাতের ক্ষতি পোষাতে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে : গভর্নর • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী • ভারতে তরুণদের বিক্ষোভ, এবার অভিনেতা ইমরান খান আটক • প্রধানমন্ত্রীর জাপান সফরে বাণিজ্য-বিনিয়োগকে অগ্রাধিকার দেবে ঢাকা

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

৪ উইকেটের হারে সিরিজ শুরু বাংলাদেশের

৪ উইকেটের হারে সিরিজ শুরু বাংলাদেশের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মিরপুরে ওয়ানডে সিরিজ জিতলেও চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩১ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা। লক্ষ্য তাড়ায় ১০ বল আগেই জয় তুলে নেয় অজিরা।

যদিও শুরুতেই সফরকারী শিবিরে ধাক্কা দেন শরিফুল ইসলাম। ইনিংসের তৃতীয় ওভারে ওপেনার জশ ইংলিশকে (৫) ফেরান এই বাঁহাতি পেসার। আরেক ওপেনার অধিনায়ক মিচেল মার্শকে (১৩) থিতু হতে দেননি মুস্তাফিজুর রহমান। ৩৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। তবে এই চাপ বাড়তে দেননি কুপার কোনোলি। তার ২৭ বলে ৪৭ রানের ঝড়ে জয়ের রাস্তা আরও সহজ হয় অজিদের। পরে টিম ডেভিড ২০ রান করে আউট হলে দ্রুত আরও ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ম্যাট রেনশ ও নিখিল চৌধুরী দুজনেই সমান ১৮ রান করে আউট হন। এরপর আর কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় সফরকারীরা। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল গাফফার সাকলাইন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্পিনারদের তোপে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ঝোড়ো শুরুর আভাস দিলেও সাইফ হাসান (২০) ও তানজিদ হাসানের (১০) উদ্বোধনী জুটি থামে ২৬ রানে। তানজিদ আউট হওয়ার পর আরও বেশি আগ্রাসী হতে গিয়ে আউট হন সাইফ। ২ উইকেট হারালেও পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান তোলে স্বাগতিকরা। এর পরই শুরু হয় ব্যাটারদের ব্যর্থতা।

চোটের কারণে নিয়মতি অধিনায়ক লিটন দাস নেই। অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে তাওহিদ হৃদয়ের। তবে এমন মুহূর্তটাকে স্মরণীয় করতে পারেননি এই ব্যাটার। মাত্র ৮ রান করে আউট হন তিনি। অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পার বলে তাওহিদ বোল্ড হলে খানিক পর একই বোলারের দ্বিতীয় শিকারে পরিণত হন সৌম্য সরকার (১৭)। অন্য প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার পার্ট-টাইম স্পিনার ম্যাট রেনশ ও জোয়েল ডেভিসও চেপে ধরেন স্বাগতিক ব্যাটারদের। এতে একে একে ফেরেন পারভেজ হোসেন (১০) ও শামীম পাটোয়ারী (১)। অভিষেক ম্যাচ খেলতে নামা আব্দুল গাফফারও সুবিধা করতে পারেননি। ১০ রানে সাজঘরের পথ ধরেন তিনি।

শেষ দিকে শেখ মেহেদী হাসানের ইনিংস সর্বোচ্চ অপরাজিত ২৯ রানের সৌজন্যে কোনো রকমে এক শ পার হয় বাংলাদেশের সংগ্রহ। অস্ট্রেলিয়ার চার স্পিনার মিলে ৯ উইকেট নেন। এর মধ্যে ৩ উইকেট নিয়ে অজিদের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় শ উইকেটের মাইলফল স্পর্শ করেন জাম্পা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz