শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

​‘আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না’ : আলজেরিয়া ডিফেন্ডার

বিজ্ঞাপন
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের রাতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করে দলকে দুর্দান্ত জয় এনে দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও স্পর্শ করেন তিনি।

তবে ম্যাচ শেষে তার ফুটবল জাদুর চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে একটি বিতর্কিত ট্যাকল।
আলজেরিয়ার অভিজ্ঞ ডিফেন্ডার আইসা মান্দির অভিযোগ, ম্যাচের এক পর্যায়ে মেসির বিপজ্জনক ট্যাকলের শিকার হলেও রেফারি কোনো ব্যবস্থা নেননি। এমনকি ভিডিও সহকারী রেফারি (ভিএআর) পর্যালোচনার পরও আর্জেন্টাইন অধিনায়ককে কোনো কার্ড দেখানো হয়নি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন মান্দি।

তিনি লিখেছেন, ‘গত রাতে যদি আমার গোড়ালি ভেঙেও যেত, তবু যে খেলোয়াড় এটা করেছে সে কোনো কার্ড পেত না। রেফারিদের আরো ভালো হতে হবে। পুরো বিশ্ব তাদের দিকে তাকিয়ে আছে।’

ম্যাচের প্রধান রেফারি ছিলেন পোল্যান্ডের শিমন মারচিনিয়াক।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz