বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সিনেটের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত কারিশমা মানজুর

​সিনেটের লড়াইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত কারিশমা মানজুর

বিজ্ঞাপন
গবেষণাগার থেকে এবার যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতির ময়দানে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসাবিজ্ঞানী ড. কারিশমা মানজুর। নিউ হ্যাম্পশায়ার থেকে মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন চাইছেন মুক্তিযুদ্ধের বীর উত্তম ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল মুহম্মদ আবুল মঞ্জুরের এই মেয়ে।
দুই দশকের বেশি সময়ের গবেষণা ও নাগরিক আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে নির্বাচনী লড়াইয়ে আসা কারিশমা জীবনযাত্রার ব্যয় কমানো, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন, পরিবেশ সুরক্ষা এবং রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব কমানোর অঙ্গীকার করেছেন। আগামী ৮ সেপ্টেম্বর ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে তার রাজনৈতিক যাত্রার প্রথম বড় পরীক্ষা হবে। এক্সেটারের বাসিন্দা কারিশমা জীবনযাত্রার ব্যয় কমানো, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন ও শিশুযত্ন, পরিবেশ সুরক্ষা এবং নির্বাচনী অর্থব্যবস্থা সংস্কারের পক্ষে প্রচার চালাচ্ছেন। পররাষ্ট্রনীতিতে যুদ্ধের বদলে কূটনীতি ও শান্তিকে অগ্রাধিকার দেয়ার কথা বলছেন তিনি। তার প্রচারাভিযান জানিয়েছে, তিনি করপোরেট রাজনৈতিক তহবিল থেকে অর্থ নেন না।
ফেডারেল নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত তার প্রচারাভিযানে দুই লাখ ছয় হাজার ডলারের বেশি জমা হয়েছে। এর মধ্যে ব্যক্তিগত অনুদান এক লাখ ৮১ হাজার ডলারের বেশি এবং তার নিজের দেয়া ঋণ ২৫ হাজার ডলার।
কারিশমা বায়োকেমিস্ট্রি ও আণবিক জীববিজ্ঞানে পিএইচডিধারী। চিকিৎসাবিজ্ঞান গবেষণায় তার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। মৃগীরোগ, বিষণ্নতা এবং বিভিন্ন স্নায়বিক ও মানসিক রোগ নিয়ে তাঁর গবেষণা একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে। নির্বাচিত হলে বিজ্ঞানের কোনো বিষয়ে পিএইচডিধারী প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে দায়িত্ব পালনের সুযোগ তার হবে বলে প্রচারাভিযানের দাবি।
গবেষণার পাশাপাশি কারিশমা দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংস্কার, শ্রমিক অধিকার, পরিবেশ ও শান্তির পক্ষে নাগরিক আন্দোলনে যুক্ত। তিনি নিউ হ্যাম্পশায়ার র‌্যাঙ্কড চয়েস ভোটিং এবং নিউ হ্যাম্পশায়ার ওপেন ডেমোক্র্যাসি অ্যাকশনের নেতৃত্ব পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। গাজায় যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তার দাবিতেও কাজ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz