শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, নতুন রোগী ১০৬৫ • ব্যালন ডি’অরে সেরা কোচ কে, ফাঁস হয়ে গেল! • বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর • কানাডায় ভিসা জালিয়াতি : ৫ বাংলাদেশির বিরুদ্ধে মামলা • রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ইসরায়েলের নির্বাচন যেন ‘গণহত্যার’ বিচার বিলম্বিত না করে : অ্যামনেস্টি • মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার • একাত্তরে দেশবিরোধী ভূমিকার জন্যই আ. লীগের সমর্থন চায় জামায়াত : রিজভী • সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির • মাঠের সাফল্য ও মানবিক কাজের স্বীকৃতি আস্তুরিয়াস পুরস্কার পেলেন মেসি

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

দেশে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

দেশে একদিনে ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০২

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০২ জনের মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫৭৮ জন, বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগের ৮৭ জন, রাজশাহী বিভাগের ১১৪ জন, সিলেট বিভাগের ৫ জন, এবং রংপুর বিভাগের ৩৪ জন রোগী রয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩২৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে। 

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz