শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল • ‘জামায়াত আমিরের ডিভাইস না দেওয়ার পেছনে বড় অপরাধ লুকানোর বিষয় আছে’ • জিম্বাবুয়েকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন আফগানিস্তান • মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার পণ্যে শুল্ক কমাল ট্রাম্প প্রশাসন • চলতি সপ্তাহান্তেই ইরানে আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্র : মার্কিন দূত • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৩ • সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি • ভোটের দুদিন আগে আদালতে আটকে গেল বাংলাদেশ সোসাইটির নির্বাচন • ঝিনাইদহে নারীর মাথার চুল কেটে নির্যাতন • লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ১৫ মিলিয়ন পাউন্ডের ফ্ল্যাট জব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে : সমাজকল্যাণমন্ত্রী

​পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে : সমাজকল্যাণমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে এবং বিদ্যুৎ ব্যবস্থা বিদেশিদের হাতে তুলে দিয়েছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার করে আজ বিদেশে আরাম-আয়েশে জীবনযাপন করছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষাকে সম্মান করতে হবে এবং তাদের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। দেশের প্রতিটি মানুষের দাবি ও প্রয়োজনের প্রতি খেয়াল রেখে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মানুষের পাশে দাঁড়াতে হবে।

মন্ত্রী বলেন, মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা সমাধানে সহযোগিতা করতে হবে। যারা চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর যারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত, তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, মাদক প্রতিরোধে যেমন কাজ করতে হবে, তেমনি জুয়ার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে হবে। একই সঙ্গে বাংলাদেশের মানুষকে এমনভাবে ঐক্যবদ্ধ হতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো গুপ্ত বাহিনী বা স্বৈরাচার দেশের মানুষের ওপর পাথরের মতো চেপে বসতে না পারে।

মন্ত্র বলেন, এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও নুর আলম নুরাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতাকর্মী ও সমর্থকরা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz