শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কবি রথো রাফি মারা গেছেন

কবি রথো রাফি মারা গেছেন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কবি, অনুবাদক ও সাংবাদিক রথো রাফি মারা গেছেন। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতায় ভুগছিলেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫১ বছর। তার ভাই এহতেশাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এহতেশাম বলেন, 'তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।'

এহতেশাম বলেন, 'শুক্রবার জুমার নামাজের পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে রথোর জানাজা অনুষ্ঠিত হবে। পরে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।'

রথো রাফির জন্ম ১৯৭৫ সালের ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। পেশাগত জীবনে সাংবাদিক হলেও তার মূল পরিচয় ছিল কবি হিসেবে। সমকাল ও ভোরের কাগজে কাজ করেছেন তিনি । 

২০২০ সালে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘অক্ষর ও বালির পৃথিবী’। ‘বারোমাস্যা’ ও ‘হৃদয়ের অনুবাদ’ কাব্যগ্রন্থের রচয়িতাও তিনি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz