শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

​সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী

বিজ্ঞাপন
বর্তমানের গভীর সংকট থেকে কেবল বিএনপিই দেশকে টেনে তুলতে পারবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বারবার সংকটে পড়া বাংলাদেশকে বিএনপি অতীতেও উদ্ধার করেছে। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে নগরের পুরাতন রেলস্টেশনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

অর্থমন্ত্রী আমির খসরু বলেন, বাংলাদেশ যখনই কোনো গর্তে পড়েছে, তখনই বিএনপি দেশকে উদ্ধার করেছে। গর্ত থেকে উঠে আসতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু কাজ করলে এই দলটিই পারবে। আমাদের নেতা তারেক রহমান পারবেন।
 
দেশের চলমান অর্থনীতি ও উন্নয়ন বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, বিদ্যমান অর্থনৈতিক সংকটের মধ্যে এত বড় বাজেট দেওয়ার সাহস সবার থাকে না, যা বিএনপির বর্তমান নেতৃত্ব দেখিয়েছে। এই বাজেট সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান।

সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন প্রমুখ।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz