প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৫
•
অনলাইন সংস্করণ
যা হয় তা ভালোই হয়,
যা হওয়ার নয় তা হয় না।
আমরা শুধু চাই, আরো আরো চাই।
কোন পর্যন্ত যেয়ে সীমারেখা টানতে হবে?
অধিকাংশ সময়ে আমরা বুঝি না,
অথবা বুঝলেও থামি না।
সম্ভবত নিউটনের গতিসূত্র এর জন্য দায়ী!
আগে পিছে উপর নিচে দেখতে হয়,
দেখার পর সেই তথ্য বিশ্লেষণের
মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়।
অথচ আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি ভাবাবেগে...
ভালো হলে তো ভালোই,
না হলে পচি ও পস্তাই।
কখনো কখনো প্রকৃতি আমাদের
ইচ্ছার বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়।
এ বাধা হয়তো কল্যাণকর হয়তো না,
তবে সেটা অতিক্রম ছাড়া বোঝা যায় না।