রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ওমানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জরুরি নির্দেশনা দিয়েছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এতে বলা হয়েছে, মাসকাটে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি নতুন ভবনে স্থানান্তরিত হওয়ার কারণে পাঁচ দিন কন্স্যুলারসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

১৪ সেপ্টেম্বর (সোমবার) ওমানের বাংলাদেশ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ওমানে বসবাসরত সম্মানিত বাংলাদেশি নাগরিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ দূতাবাস, মাস্কাট-এর চ্যান্সারি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তরিত হবে।

দূতাবাস ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কন্স্যুলারসেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।’ এতে আরো বলা হয়, ‘আগামী ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কন্স্যুলারসেবা প্রদান করা হবে।

নতুন চ্যান্সারির ঠিকানা হলো : বাংলাদেশ দূতাবাস, মাসকাট, Plot No. 546 (Unit 001 & Unit 002), Villa No. 3126 (A & B), Street No. 3040, Al Sarouj, Bausher, Sultanate of Oman। চ্যান্সারি স্থানান্তরের বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz