শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশি মুহিত, হ্যামট্রামিক মেয়র নির্বাচনে ১২ ভোটে এগিয়ে • দেশে উচ্চশিক্ষিতদের ২৯ শতাংশ বেকার : আইএমএফ • সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে • বিতর্কের জেরে প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে বরখাস্ত করলেন ট্রাম্প • ৭১ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান • রিমান্ড শেষে কারাগারে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান • সাভারে ইতালি প্রবাসী নিখোঁজ, দুই দিনেও মেলেনি খোঁজ • মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নারী • তাজমিন হত্যা : হোটেলকর্মী রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা • ভারতের সঙ্গে সংলাপে শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাবা হারালেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বাবার মৃত্যুর খবর জানান।

আবেগঘন সেই পোস্টে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’

সালমার বাবার নাম ফজলুল হক। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর কারণ, জানাজা ও দাফনের সময়-স্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি।

প্রসঙ্গত, সংগীতাঙ্গনে ব্যস্ত সময় পার করছিলেন সালমা। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে তার দ্বৈত কণ্ঠে প্রকাশ পেয়েছে নতুন গান ‘প্রেমলীলা’। লোকজ ঐতিহ্য ও প্রেমের আবহে নির্মিত গানটির মিউজিক ভিডিওও মুক্তি পেয়েছে।

এর আগে সাময়িক বিরতির পর রেকর্ডিংয়ে ফিরে গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ শিরোনামের একটি গান রেকর্ড করেন তিনি।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz