শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• এআই দিয়ে লেখা শনাক্ত করবে ওপেনএআইয়ের নতুন ফিচার • চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক : বাণিজ্যমন্ত্রী • জামায়াত কোনোদিনই জাতীয় স্বার্থে রাজনীতি করেনি : রিজভী • ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার • বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ • প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন অবসরপ্রাপ্ত সচিব

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​ইসির বিধিমালা সংশোধন

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত ‘না’ ভোট

বিজ্ঞাপন
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি প্রতীক ‘নৌকা’ স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে নির্বাচনি প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘না’ প্রতীক। কোনো আসনে একক প্রার্থী থাকলে ওই প্রতীকে ভোট দেওয়ার সুযোগ থাকবে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮-এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, স্থগিত প্রতীক ছাড়া নির্বাচন কমিশনের নির্ধারিত যেকোনো প্রতীক প্রার্থিতার ভিত্তিতে বরাদ্দ দেওয়া যাবে। কমিশনের নির্ধারিত প্রতীকের তালিকায় ‘নৌকা’ প্রতীকের পাশে ‘স্থগিত’ শব্দটি উল্লেখ করা হয়েছে।

হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক
নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রার্থীদের হলফনামা দাখিলের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রার্থীর স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া আর বাধ্যতামূলক থাকছে না; এটি ঐচ্ছিক করা হয়েছে। ফলে পরিবারের সদস্যদের আয়কর রিটার্নসংক্রান্ত তথ্য না দিলেও তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে।

এ ছাড়া বিধিমালার ৩(গ) অনুচ্ছেদে ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও স্পষ্ট করা হয়েছে। সংশোধিত বিধানে বলা হয়েছে, অভিযুক্ত বলতে কেবল সেই আসামিকে বোঝাবে, যার বিরুদ্ধে আদালত আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা চার্জ গঠন করেছেন।

জামিনের কাগজেও শিথিলতা
ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীদের জামিনসংক্রান্ত কাগজপত্রের ক্ষেত্রেও বিধিমালা সহজ করা হয়েছে। এতদিন কোনো প্রার্থী জামিনে থাকলে আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা বাধ্যতামূলক ছিল। সংশোধনের ফলে এ ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে।

অন্যদিকে, কারাগারে থাকা প্রার্থীরা গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে হলফনামাসহ প্রয়োজনীয় কাগজপত্র জেল কর্তৃপক্ষের মাধ্যমে সত্যায়িত করে জমা দিতে পারবেন।

নির্বাচনি ব্যয়ে এজেন্টের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। তফসিল-১-এর ফরম-১-এর তৃতীয় অংশে থাকা ‘মনোনীত প্রার্থী কর্তৃক ঘোষণা’ অংশ সংশোধন করে নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য প্রার্থীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি তাঁর মনোনীত নির্বাচনি এজেন্টের অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, সংশোধিত এসব বিধান অবিলম্বে কার্যকর হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নতুন বিধানগুলো পূর্ণাঙ্গভাবে প্রযোজ্য হবে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz