প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১৩
•
অনলাইন সংস্করণ
=প্রকৃতি কি প্রতিশোধ নেয়?
হ্যাঁ, নেয়।
আমরাই তো কেটেছি তার শিরা-উপশিরা,
কংক্রিটের লোভে উপড়েছি সবুজ ফুসফুস;
ভেঙেছি তার চিরন্তন জ্যামিতি।
ক্ষমতার আস্ফালনে যে ছন্দ থমকে যায় বারবার,
সেখানেই জন্ম নেয় আদিম এক ক্রোধ
এক মুহূর্তের প্রলয়—
আর গুঁড়িয়ে যায় মানুষের আঁকা অহংকারী মানচিত্র,
ভেঙে পড়ে সীমান্তের সমস্ত রাজনীতি।
আমরা নিজেদের বুকেই বুনেছি বিনাশের বীজ
এখন শুধু অপেক্ষা;
প্রকৃতির পরবর্তী চাবুকের।