শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ফ্রান্সে শিক্ষার্থীদের আরও বিক্ষোভের পরিকল্পনা, উদ্বেগ জাতিসংঘের • মানসিক স্বাস্থ্যকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই : প্রধানমন্ত্রী • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ • জুমার দিন দুই খুতবার মাঝে দোয়া ও ক্ষমা প্রার্থনায় যা পড়বেন • ভূমধ্যসাগরে ঝুঁকিতে পড়া ১০১ অভিবাসীকে উদ্ধার • বিশ্ববাজারে সোনার দামে বড় লাফ • প্রধানমন্ত্রীর কাছে ১ মাসের ক্ষমতা চাইলেন অবসরপ্রাপ্ত সচিব • হলিউডের সম্মাননা আসরে গাইবেন পপ তারকা টেইলর সুইফট • যে ৫ ভিটামিনের ঘাটতি মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে • কুমিল্লায় তাজমিন হত্যায় সন্দেহভাজন অটোরিকশাচালক আটক

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​সুনামগঞ্জে ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

​সুনামগঞ্জে ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে পান করানোর পর নিজেও বিষ পান করেছেন সরফত আলী নামের এক ব্যক্তি। এতে ৩ শিশুরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) ভোর রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত তিন শিশু মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭), তামিম মিয়া (২)।

স্থানীয়রা জানান, রাতে কোনো একসময় বাবা সরফত আলী তিন সন্তানকে বিষপান করিয়ে নিজেও বিষপান করেন। ভোররাতে বিষয়টি টের পেয়ে স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পাশাপাশি কারণ উদঘাটনের জন্য তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সন্দেহ করা হচ্ছে কয়েকদিন পূর্বে সন্তানদের ছেড়ে স্ত্রীর প্রবাসে চলে যাওয়া নিয়ে পারিবারিক ঝামেলার কারণে এই ঘটনা ঘটতে পারে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz