বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​জনগণের প্রতি মমতা থাকলে লংমার্চে জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল : রিজভী

​জনগণের প্রতি মমতা থাকলে লংমার্চে জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল : রিজভী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
দেশের মানুষের প্রতি সামান্যতম মমতা থাকলে লংমার্চের নামে বিপুল পরিমাণ জ্বালানি তেল অপচয় করত না বিরোধী দল—এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, সুযোগ পেলেই রাজধানীর বিভিন্ন স্থানে এখনো মাথাচাড়া দিয়ে সহিংসতা চালানোর অপচেষ্টা করছে ফ্যাসিস্টরা। বিরোধী ১১ দলকে উদ্দেশ্য করে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা কাদের আমন্ত্রণ জানাচ্ছেন। শেখ হাসিনা যদি ফিরে আসে, তবে কি আপনারা রেহাই পাবেন। 

আওয়ামী লীগের ফ্যাসিবাদী মানসিকতা দেশের বর্তমান বিরোধী দলগুলোর একাংশের মধ্যেও বিদ্যমান রয়েছে বলে অভিযোগ করেন তিনি। রিজভী আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন তরুণ নেতা বলছেন তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে কীভাবে তিনি ক্ষমতা ছাড়বেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নিলেও আজ কিছু তরুণ নেতার কণ্ঠে সেই পুরোনো ফ্যাসিবাদী আওয়াজই স্পষ্ট শোনা যাচ্ছে।

কেবল সমালোচনার জন্য সমালোচনা না করে জনভোগান্তি লাঘবে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে রিজভী আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজি নিরসনে ফাঁকা স্লোগান না দিয়ে বিরোধী দলগুলোর উচিত সরকারের সামনে বাস্তবসম্মত ও কার্যকর বিকল্প প্রস্তাব তুলে ধরা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz