বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যেই ভূতে শেখ হাসিনাকে ধরেছিল, সেই ভূতে বিএনপিকে ধরেছে: মামুনুল হক • সৌদির স্বার্থ রক্ষায় এরদোয়ানকে হস্তক্ষেপের অনুরোধ করতে পারি : ট্রাম্প • ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে? • দাওয়াতে যাওয়ার পথে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ মৃত ১১ • সাবিলার সংসারে ভাঙনের সুর! • দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে সৌদির সহায়তা চান শামা ওবায়েদ • যেভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি, সেভাবেই বাস্তবায়ন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
​একাধিক রাজ্যে ব্যবধান সামান্য

সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

সিনেটের নিয়ন্ত্রণ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র ছয় সপ্তাহ বাকি। সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখা ও ছিনিয়ে নেওয়ার এই লড়াইয়ে রিপাবলিকান ও বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ২৪ সদস্যের প্রতিনিধিদল। সফরকালে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ), বিশ্বব্যাংক-আইএমএফ এবং জাতিসংঘ সদর দপ্তরে বিভিন্ন পর্যায়ে মতবিনিময় করেন প্রতিনিধিদলের সদস্যরা।
‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬’-এর প্রশিক্ষণের অংশ হিসেবে আয়োজিত ওভারসিজ স্টাডি ট্যুরে অংশ নিতে গত ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আসে প্রতিনিধিদলটি। এর নেতৃত্ব দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে গত ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিদর্শন করে প্রতিনিধিদল। দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তাদের স্বাগত জানান এবং মতবিনিময় করেন। 
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে প্রশ্নোত্তর পর্বে প্রতিনিধিদলের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
গত ১৪ সেপ্টেম্বর পেন্টাগনে যায় এনডিসি প্রতিনিধিদল। পলিটিকো-মিলিটারি অ্যাফেয়ার্স (এশিয়া)-এর ডেপুটি ডিরেক্টর রিয়ার অ্যাডমিরাল স্টিফেন অলড্রিজ এবং সাউথ এশিয়া (পলিসি)-এর ডিরেক্টর জে ওয়াইজ প্রতিনিধিদলকে স্বাগত জানান। 
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক সহযোগিতা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা নীতি এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা গুরুত্ব পায়।
পেন্টাগন সফরের পর ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করে প্রতিনিধিদল। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাদের স্বাগত জানান এবং দূতাবাসের কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দেন। পরে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধিদলের মতবিনিময় অনুষ্ঠিত হয়।
গত ১৫ সেপ্টেম্বর বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পরিদর্শন করে প্রতিনিধিদল। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক নীলকণ্ঠ মিশ্র ও বিকল্প নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান খান তাদের স্বাগত জানান। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশ্বব্যাংক ও আইএমএফের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে ব্রিফ করেন। আলোচনায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পৃক্ততা, উন্নয়ন সহযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি উঠে আসে।
ওয়াশিংটন সফরের শেষ পর্যায়ে এনডিইউ ও নেসা সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ পরিদর্শন করে প্রতিনিধিদল। সেখানে কৌশলগত নিরাপত্তা, আঞ্চলিক ভূরাজনীতি, প্রতিরক্ষা শিক্ষা, নেতৃত্বের বিকাশ এবং সমসাময়িক আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
গত ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন থেকে নিউইয়র্কে পৌঁছায় প্রতিনিধিদলটি। পরদিন ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শন করে তারা। জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের ‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’-এর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকাইয়া দিওপ প্রতিনিধিদলকে স্বাগত জানান। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম ও বিভিন্ন ফিল্ড মিশন সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়।
পরে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শন করে এনডিসি প্রতিনিধিদল। বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মিস আইরিন জুবাইদা খান প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অংশগ্রহণ, অবদান ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
সফরের মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাঠামো, প্রতিরক্ষা নীতি, কৌশলগত পরিকল্পনা, আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনীতি এবং জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। পাশাপাশি সংশ্লিষ্ট মার্কিন ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক সম্পর্কে তাদের ধারণা আরো সমৃদ্ধ হয়।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz