বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মহিউদ্দিন জামিনে মুক্ত

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, মহিউদ্দিন জামিনে মুক্ত

বিজ্ঞাপন
রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। ৫ অক্টোবর (সোমবার) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৪ অক্টোবর (রবিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ তাকে দুই হাজার টাকা মুচলেকায় পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন দেন। জামিন লাভের পর ওইদিনই তিনি আদালত থেকে ছাড়া পান।

গত ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন তাকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়।

সেই রিমান্ড শেষে রবিবার তাকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম খান জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজে শনিবার রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই আবাসন প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম দেওয়া হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ বলছে, ঘটনা তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz