সোমবার, ১২ অক্টোবর ২০২৬

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সঙ্গীর মন জয় করার ক্ষেত্রে নারী ও পুরুষের কৌশল ভিন্ন

সঙ্গীর মন জয় করার ক্ষেত্রে নারী ও পুরুষের কৌশল ভিন্ন

বিজ্ঞাপন
রোমান্টিক সম্পর্কের শুরুতে পরস্পরের মনোযোগ আকর্ষণ ও ভালোলাগা তৈরিতে নারী ও পুরুষের আচরণে কিছু পার্থক্য দেখা যায়। ফ্লার্টিং বা প্রেমময় কথোপকথনের মাধ্যমে আগ্রহ প্রকাশের এই প্রক্রিয়ায় শারীরিক ভাষা, আত্মবিশ্বাস ও রসবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মনস্তত্ত্ববিষয়ক ওয়েবসাইট সাইকোলজি টুডে-তে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন মনোবিজ্ঞানী নোয়াম শপাঞ্চার নরওয়ে ও যুক্তরাষ্ট্রের গবেষকদের পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এতে বলা হয়েছে, পুরুষেরা অনেক সময় সরাসরি দৃষ্টি বিনিময়, হাসিমুখ ও ইতিবাচক শারীরিক ভাষার মাধ্যমে আগ্রহ প্রকাশ করা নারীদের প্রতি আকৃষ্ট হন।
অন্যদিকে, নারীরা দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল, মানসিকভাবে পরিণত ও নির্ভরযোগ্য পুরুষকে বেশি গুরুত্ব দিতে পারেন। মনোযোগ দিয়ে কথা শোনা, মার্জিত আচরণ ও প্রতিশ্রুতিবদ্ধ মনোভাবও আকর্ষণ তৈরিতে ভূমিকা রাখে।
নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই রসবোধ সম্পর্কের দূরত্ব কমাতে সহায়ক। আন্তরিক হাসি ও আনন্দময় কথোপকথন পারস্পরিক স্বাচ্ছন্দ্য বাড়ায় এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে।
তবে ফ্লার্টিংয়ের সময় ভুল বোঝাবুঝির আশঙ্কাও থাকে। বন্ধুত্বপূর্ণ হাসি বা সৌজন্যমূলক আচরণকে রোমান্টিক আগ্রহ হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। তাই অপর পক্ষের প্রতিক্রিয়া বুঝে, পারস্পরিক সম্মতি ও ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা রেখে সম্পর্ক এগিয়ে নেওয়াই সবচেয়ে কার্যকর পন্থা।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz