বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ঢাকের শব্দ আর বাতাসের দোলায় কাশফুলের শুভ্রতা • শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির • দেশে হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২৭ • ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই : ইসি সানাউল্লাহ • বিশ্ব অর্থনীতির ধাক্কা সামলানোর সক্ষমতা কমছে : আইএমএফ • গাজীপুরে আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট, যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবি-পুলিশ • যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী • বরেণ্যদের হেনস্থার হিড়িক • জনগণের প্রত্যাশা পূরণই  আমাদের প্রধান দায়িত্ব • বিএনপির সামনে বড় দুই চ্যালেঞ্জ নূরুল ইসলাম

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন
কিছুদিন আগেই বিচ্ছেদ

নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা

নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
হলিউডের অন্যান্য দম্পতি বিচ্ছেদের পর যেখানে মুখ দেখাদেখি বন্ধ করে দেন, সেখানে উল্টো দৃষ্টান্ত দেখালেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা টোবি ম্যাগওয়ার।

কিছুদিন আগেই সাবেক স্ত্রী জেনিফার মেয়ারের সঙ্গে তার আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে কোনো বৈরিতা না রেখে গত শনিবার জেনিফারের দ্বিতীয় বিয়েতে হাজির হন তিনি। শুধু অতিথি হয়েই উপস্থিত ছিলেন না, সংগীত নির্বাহী জিওফ ওগুনলেসির সঙ্গে সাবেক স্ত্রীর বিয়ের আনুষ্ঠানিকতায় ‘অফিসিয়েট’ তথা পুরোহিত হিসেবে নিজ হাতে সেই বিয়েটি সম্পন্ন করেন টোবি। 

এই বিয়ের রঙিন মুহূর্তগুলোর ছবি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল। দুই পরিবারের প্রিয়জনদের পাশাপাশি এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে হাজির ছিলেন হলিউডের একঝাঁক প্রথম সারির তারকা।  

টোবির এই বিশেষ ভূমিকা প্রত্যক্ষ করেন তার সহকর্মী, হলিউড তারকারা। তাদের মধ্যে রয়েছেন, বন্ধু লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার রেচেল জোসহ অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।

উল্লেখ্য, টোবি ম্যাগওয়ার ও জেনিফার মেয়ারের পরিচয় হয়েছিল ২০০৩ সালে। ২০০৭ সালে সাতপাকে বাঁধা পড়ার পর দীর্ঘ এক দশক সংসার করেন তারা। এরপর ২০১৭ সালে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং ছয় বছর আগে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানান। গত ২১ সেপ্টেম্বর তাদের সেই আইনি বিচ্ছেদ চূড়ান্ত রূপ পায়। বিচ্ছেদ হলেও তাঁদের সম্পর্কে যে কোনো তিক্ততা নেই, বরং সন্তানদের অভিভাবকত্ব ও গভীর বন্ধুত্ব বজায় রয়েছে, তা এই বিয়ের মাধ্যমেই আবারও স্পষ্ট হলো।

বর্তমানে এই প্রাক্তন দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে, চলতি বছরের শুরুতেই নতুন সঙ্গী ওগুনলেসির ঘরে এক কন্যাসন্তানের মা হন জেনিফার। জমকালো এই বিয়ের আয়োজনে তিন সন্তানই উপস্থিত থেকে উপভোগ করেছে পুরো অনুষ্ঠানটি। বিচ্ছেদের পরও পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের এই সুন্দর বন্ধন সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের মন জয় করে নিয়েছে।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz