বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এনআইডি করবেন যেভাবে • ইয়েমেনের ৮০ শতাংশ মানুষ চরম খাদ্য সংকটে : জাতিসংঘ • অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই • বর্তমান সরকার গণতন্ত্রকে সমুন্নত রাখতে আন্তরিক : ডেপুটি স্পিকার • ওসমান হাদি বলে গেছেন, পাটওয়ারী জুলাই বিক্রিকারী গাদ্দার : ফারুক • টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ • ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে হাসান, উন্নতি লিটন-ইবাদতের • ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী • ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা • পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার চেষ্টা চলছে: মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, তীব্র নিন্দা সরকারের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। ১৩ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে—এমন একটি গোষ্ঠীর সদস্যরা এ হয়রানির ঘটনায় জড়িত থাকতে পারেন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ঠিকানা/এএস 
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz