রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের • বাংলাদেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত : জরিপ • গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত • নিউইয়র্কের গভর্নর নির্বাচনে হোকুল এখনো এগিয়ে • ইশরাকের ফিল্মি স্টাইলের অভিযান নিয়ে এবার তাসনিম জারার স্ট্যাটাস • দেশে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু • রাত নামলেই মৃত শিশু যেখানে ফেরত দেয় মুদ্রা, পিছু নেয় অদৃশ্য গাড়ি! • রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প • অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন : রাষ্ট্রপতি • বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আরো বেশ কয়েকজন পর্যটকের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ১৭ অক্টোবর (শনিবার) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার এই রিসোর্টটিতে অগ্নিকাণ্ড ঘটে। 

ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার দোলন আচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দোলন আচার্য বলেন, মৃত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz