মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

হামলার ভয়ে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’

হামলার ভয়ে সৌদি আরবে হচ্ছে না ‘দাভোস ইন দ্য ডেজার্ট’

বিজ্ঞাপন
সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন এ বছর অনুষ্ঠিত হচ্ছে না। ইয়েমেনের ইরানপন্থী হুতিদের হামলার ভয়ে আগামী বছর পর্যন্ত সম্মেলনটি স্থগিত করেছেন আয়োজকেরা। সম্মেলনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে এ সম্মেলন চলতি মাসের শেষে হওয়ার কথা ছিল। এতে যোগ দিতে অনেক নির্বাহীর রিয়াদে যাওয়ার কথা ছিল।

আয়োজকেরা এবারের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার সুযোগ রাখার বিষয়টিও ভেবেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বার্ষিক এ আয়োজন স্থগিতই করা হলো।

আজ মঙ্গলবার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ২৬ থেকে ২৯ অক্টোবরের এফআইআই সম্মেলন আপাতত হচ্ছে না। আগামী বছর কবে নাগাদ সম্মেলনটি হতে পারে, সেই তারিখ ‘শিগগিরই’ জানানো হবে।

এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, ‘এ সিদ্ধান্ত আমাদের অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি গভীর অঙ্গীকারের প্রতিফলন।’

সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। তারা রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন বিমানবন্দরে হামলা করছে। এতে সৌদি আরবে ভ্রমণ করা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ বেড়েছে।

মাহা আরও বলেন, ‘এটি আমাদের দশম আসর। তাই আমরা নিশ্চিত করতে চাই, এবারের আয়োজন হবে পূর্ণাঙ্গ, অসাধারণ মানের ও স্মরণীয়। আমাদের কমিউনিটি যেমন প্রত্যাশা করে, তেমন আয়োজন হোক।’

প্রতিবছর বিভিন্ন দেশের নেতা-মন্ত্রী, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা সৌদি আরবের এ বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। এ কারণে সম্মেলনটি ‘দাভোস ইন দ্য ডেজার্ট’বা ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিতি পেয়েছে।

সুইজারল্যান্ডের দাভোসে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন। সেটার সঙ্গে মিল রেখে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনকে ‘মরুভূমির দাভোস’ নামে ডাকা হয়।

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনে সৌদি আরবের উচ্চাভিলাষী বিনিয়োগ পরিকল্পনা তুলে ধরা হয়। লক্ষ্য হলো, তেল আর গ্যাসনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ দেশটিতে আকৃষ্ট করা।

এফআইআইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এবারের সম্মেলনে অ্যালফাবেট ও গুগলের প্রেসিডেন্ট রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকস গ্রুপের চেয়ারম্যান ও সিইও ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান লরেন্স ফিঙ্কের বক্তব্য দেওয়ার কথা ছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবে একের পর এক হামলা চালাচ্ছে হুতিরা। তারা রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন বিমানবন্দরে হামলা করছে। এতে সৌদি আরবে ভ্রমণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

প্রতিবছর বিভিন্ন দেশের নেতা-মন্ত্রী, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী ও আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা সৌদি আরবের এ বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। এ কারণে এটি ‘দাভোস ইন দ্য ডেজার্ট’ বা ‘মরুভূমির দাভোস’ নামেও পরিচিতি পেয়েছে।

বর্তমানে ইয়েমেনে হুতিদের সঙ্গে লড়াই করছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী। ওই লড়াইয়ে হুতিদের বিপক্ষে অবস্থান সৌদি নেতৃত্বাধীন জোটের। এ কারণেই সৌদি ভূখণ্ডে হুতিদের এসব হামলা। সূত্র: আল–জাজিরা 

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz