বুধবার, ২১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• রাজধানী থেকে সাবেক দুই মেয়রসহ আ. লীগের ৩ নেতা গ্রেফতার • মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে পাকিস্তানের টানা জয় • সাত বছরেই ৪৯ কবিতার কাব্যগ্রন্থ, নিউইয়র্কে ক্ষুদে কবি পরমাকে ঘিরে সাহিত্যিকদের মিলনমেলা • সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী • ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো • আজ বিজয়া দশমী • ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী • ইরানে সরকার উৎখাতে আমি ও ট্রাম্প অঙ্গীকারবদ্ধ : নেতানিয়াহু • ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি : অ্যাটর্নি জেনারেল • ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থনের প্রস্তাব প্রত্যাখ্যান জেডি ভ্যান্সের

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো

ক্যানসারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা লুয়া ব্লাঙ্কো

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
না ফেরার দেশে পাড়ি জমালেন ব্রাজিলের জনপ্রিয় অভিনেত্রী, গায়িকা, গীতিকার এবং লেখিকা লুয়া ব্লাঙ্কো। গত ১৮ অক্টোবর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৩৯ বছর বয়স হয়েছিল এ তারকার।

সংবাদমাধ্যম এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা গেছে, অন্ত্রের ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন লুয়া ব্লাঙ্কো। এ অবস্থায় গত রোববার মৃত্যু হলো তার। আর তার মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ভাই ড্যানিয়েল ব্লাঙ্কো।

ব্রাজিলীয় তারকার ভাই সোশ্যাল মিডিয়ায় বোনের মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, প্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমরা আমাদের প্রিয় বোন লুয়া মারিয়া ব্লাঙ্কোর মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি জীবনের শেষ কয়েক মাস ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। এই সময়ে তিনি পরিবার ও বন্ধুদের ভালোবাসায় আবদ্ধ ছিলেন।

প্রসঙ্গত, লুয়া ব্লাঙ্কো জনপ্রিয় টিভি সিরিজ ‘রেবেলদে ব্রাজিল’-এ রবার্টা মেসি চরিত্রে অভিনয় করে অভিনেত্রী হিসেবে এবং এর স্পিন-অফ ব্যান্ডে পারফর্ম করে সংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।

জানা যায়, ১৯৮৭ সালের ৫ মার্চ ব্রাজিলের সাও পাওলোতে একটি সংগীতপ্রেমী পরিবারে জন্মগ্রহণ করেন লুয়া ব্লাঙ্কো। তিনি বিখ্যাত ব্রাজিলীয় সংগীতশিল্পী বিলি ব্লাঙ্কোর নাতনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz