বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

স্পর্শ

স্পর্শ

বিজ্ঞাপন
=সকাল, সন্ধ্যা কিংবা ঘুমে
চেতনে অথবা অবচেতনে

সেই মুখ, সেই প্রতিচ্ছবি বার বার ফিরে আসে
ঘাস ফরিং, শেওলার মিহি সবুজ,ঢলে পড়া কদম গাছ
এখনো ইশারায় কথা বলে
মধ্য দুপুরে, টলমল পুকুর জলে
যে মাছ ক্ষনে ক্ষনে মুখ বাড়িয়েছে
তার ছায়া তেমনি আছে।

সে কী তোমার জন্য?
তোমার বেঁচে থাকার স্বীকৃতি?

জমির পাড় ভেঙে, হেঁটে যেতে যেতে
পোয়াতি ধানেরা যে কুর্নিশ জানাতো

সে কুর্নিশ এখনো মাথা উঁচু রেখে
টেনে নিয়ে যায়, তোমার দ্বারে।

বিভ্রান্ত অতলান্তে-
হঠাৎ ভোরের কুয়াশার মতো ,
গাঢ়ো আড়াল থেকে, ভেসে উঠে তোমার অবয়ব

যেন মুক্তির বার্তা-

অন্তর ছেড়া হাহাকার
আর্তনাদ করে থেমে যায়!
অতঃপর স্তব্ধ নিরালায় ধেয়ে আসে নিকষ কালো অন্ধকার!

মুহূর্ত ছাড় না দিয়ে -
বিদ্যুতের গতিতে আমাকে গ্রাস করে।
আমাকে গ্রাস করে ভয়ানক অবস অনুভূতি!

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz