শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মাদকাসক্তি ও হতাশা থেকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : রাষ্ট্রপতি • আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল • ৩০ অক্টোবর শাহবাগে এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা • ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিল জনতা • সিন্ডিকেট সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে : নাহিদ ইসলাম • সৌদি আরবে হুতিদের হামলায় নিন্দা বাংলাদেশের • পশ্চিম তীর ‘অবরুদ্ধ’ করার নির্দেশ নেতানিয়াহুর • হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু, মোট মৃত্যু ১২১৪ • অপ্রতিম হত্যায় ৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল • সাইবার অপরাধ মোকাবিলা: প্রশিক্ষণ, ল্যাব ও বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ সরকারের

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩

সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩

সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এবং রিয়াদস্থ ভারতীয় দূতাবাস থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে।

নতুন প্রাপ্ত তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে একজন সৌদি নাগরিক এবং একজন ভারতীয় বাসিন্দা রয়েছেন। ভারতীয় দূতাবাস নিশ্চিত করেছে, এই ঘটনায় তাদের দেশের একজন নাগরিক নিহত এবং দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে যোগাযোগ এবং ঘটনার বিস্তারিত জানার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে হামলায় মোট আটজন আহত হয়েছেন, যাদের আঘাতের মাত্রা সাধারণ থেকে গুরুতর। তবে বিমানবন্দর এলাকার সার্বিক ক্ষতি নিশ্চিত করার কাজ নিরাপত্তা বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে।

বর্তমানে বিমানবন্দরটি পুনরায় খুলে দেওয়া হয়েছে এবং বিমান চলাচলসহ সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz