রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• এসিল্যান্ডের ফেসবুক পোস্ট—আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে • তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প! • প্রবাসীদের জান-মালের অধিকার চাইছে ‘প্রবাস’ • ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো আশরাফুলকে • সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মরদেহ দাফনে জামায়াতের বাধা • এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর • মার্কিন শীর্ষ কর্মকর্তাদের হত্যার পরিকল্পনা ইরানের : গোয়েন্দা প্রতিবেদনে তথ্য • দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের • নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী • বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

মেলানিয়া ট্রাম্পের হস্তক্ষেপে ওলেশকি নিয়ে যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া-ইউক্রেনের

মেলানিয়া ট্রাম্পের হস্তক্ষেপে ওলেশকি নিয়ে যুদ্ধবিরতি চুক্তি রাশিয়া-ইউক্রেনের

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকি শহর নিয়ে স্থানীয় যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে শুক্রবার (২৩ অক্টোবর) নিশ্চিত করেছে ক্রেমলিন। চুক্তি বাস্তবায়নের তারিখ নির্ধারণে রাশিয়া ও ইউক্রেনের সামরিক বাহিনী কাজ করছে বলেও জানিয়েছে তারা।

রাশিয়ার জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার নিয়ন্ত্রণাধীন ওলেশকিতে মানবিক অভিযানের জন্য ২৭ অক্টোবর স্থানীয় সময় ভোর ৪টা থেকে গোলাবর্ষণ বন্ধ রাখবে রুশ বাহিনী।

এর আগে শুক্রবার হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এই যুদ্ধবিরতি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, ওলেশকি ছেড়ে যেতে ইচ্ছুক সব বেসামরিক নাগরিককে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। সরিয়ে নেওয়ার এই অভিযান শেষ করতে অন্তত কয়েক দিন লাগবে বলে আশা করা হচ্ছে।

যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে মেলানিয়া ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন পেসকভ। তিনি বলেন, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এক ফোনালাপেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল।

পেসকভ বললেন, ‘যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। মানবিক অভিযান সমন্বয়ে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz