বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী • যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান : আইআরজিসি • সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা • মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর • সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক : আইএসপিআর • হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান • ‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে: রিজভী • সৌদি আরবের দাম্মামে হামলায় এক ভারতীয়সহ নিহত বেড়ে ৩

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন
ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

তারেক রহমান আরও বলেন, আমরা আহত প্রতিটি ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

ভেনেজুয়েলা সরকার যেন এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেই কামনাও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) রাতের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ১৯০০ সালের ২৯ অক্টোবরের পর ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। ভেনেজুয়েলার এই কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ার বোগোতা ও উত্তর ব্রাজিলের বেশ কয়েকটি শহরেও তীব্রভাবে অনুভূত হয়েছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz