রবিবার, ১১ অক্টোবর ২০২৬

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ

বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেল বাংলাদেশ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
মাঠের ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের বড়সড় পুরস্কার পেল বাংলাদেশ। কোনো রকম বাছাইপর্বের বৈতরণি পার হওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সুখবরটি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ সালের বিশ্বমঞ্চে খেলার ছাড়পত্র পেয়েছে।

বাংলাদেশ দল জায়গা করে নিয়েছে শক্তিশালী গ্রুপ-১ এর সেরা চারের মধ্যে। এই গ্রুপ থেকে টাইগ্রেসরা ছাড়াও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে নারী ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (রোববার) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জ্যোতি-মারুফারা।

অন্যদিকে টুর্নামেন্টের গ্রুপ-২ থেকে সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ায় পাকিস্তানও কোনো সমীকরণ ছাড়াই সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

বিশ্বকাপের বাকি তিনটি জায়গার মধ্যে একটি দল সুযোগ পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। যেখানে বর্তমানে সবার চেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আর বাকি দুটি দল মূল পর্বে আসবে বাছাইপর্বের লড়াই পার করে।

বিশ্বকাপের টিকিটের পাশাপাশি আগামী বছর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য প্রথম চ্যাম্পিয়নস ট্রফির পথও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

বর্তমান আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী লঙ্কানদের সঙ্গী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz