মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ • জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি : জামায়াত আমির • ডিজেলের বাড়তি খরচ সামলাতে কৃষকদের ৮ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা ট্রাম্পের • প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৯ হাজার কৃষক পেলেন ১২ কোটি টাকা • রোনালদোর ৪০ সেকেন্ডের বেতনেই জরিমানা পরিশোধ! • দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ • অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা • ইশরাক কাজটা ভালোই করেছে, তবে হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি : স্পিকার • জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর : গোলাম পরওয়ার • রংপুর সফর শেষে রাজশাহীতে প্রধানমন্ত্রী

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

খামেনির জানাজায় অংশ নিতে পারে ২ কোটি মানুষ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে দেশ-বিদেশ থেকে প্রায় দুই কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা। তার জানাজা ও দাফনকে কেন্দ্র করে বিস্তৃত নিরাপত্তা এবং লজিস্টিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানায়, আগামী ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় শহর এবং খামেনির জন্মস্থান মাশহাদে তার দাফন সম্পন্ন হবে। অত্যন্ত মর্যাদাপূর্ণ এই শেষকৃত্য অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেহেরের তথ্যমতে, এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ পুলিশ এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সঙ্গে কাজ করছে।

ইরাকের কারবালার একটি শিয়া মাজারেও একটি অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলার প্রথম দফায় তেহরানে নিজ সরকারি বাসভবনে নিহত হওয়ার সময় খামেনির বয়স ছিল ৮৬ বছর। তার জানাজা ও দাফন মূলত আরও অনেক আগেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা বারবার স্থগিত করা হয়।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz