দেখতে তোমার মুখের হাসি আমি ফিরে ফিরে আসি ॥ আমি সালের বারো মাস তোমায় ভালোবাসি (গো)। আমার অন্তরেরই সুখ ওগো তোমার চাঁদমুখ ॥ যেই মুখেতে হাসলে ঝরে মুক্তা রাশি রাশি। তোমার ঐ না মুখের হাসি আমার হৃদে বাজায় বাঁশি ॥ সেই সুখেতে তোমার তরে হলাম প্রেমের চাষি।