রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ • পুরুষ মডেল ভাড়া করে প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা • বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ • ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী : সাখাওয়াত হোসেন • যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান • দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী • প্রবল চাপের মুখে তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

স্ন্যাপ-গ্রহীতাদের জন্য সুখবর

স্ন্যাপ-গ্রহীতাদের জন্য সুখবর

বিজ্ঞাপন
নিউইয়র্ক সিটিতে খাদ্যসহায়তা কর্মসূচি এসএনএপি (স্ন্যাপ)-এর আওতাভুক্ত ব্যক্তিদের জন্য তাজা ফলমূল ও শাকসবজি কেনায় ‘হেলথ বাকস’ সুবিধা ৪০ শতাংশ বাড়ানো হচ্ছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে দৈনিক সর্বোচ্চ সুবিধা ১০ ডলারের পরিবর্তে ১৪ ডলার হবে বলে ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি। ২৯ অক্টোবর এ ঘোষণা দেওয়া হয়।
নগর প্রশাসনের প্রত্যাশা, নতুন এ উদ্যোগের ফলে ২০২৭ সালে স্ন্যাপ সুবিধাভোগীদের জন্য প্রায় ২৩ লাখ ডলারের হেলথ বাকস বিতরণ করা সম্ভব হবে। এতে স্বল্প আয়ের পরিবারগুলোর পুষ্টিকর খাবার কেনার সুযোগ বাড়ার পাশাপাশি স্থানীয় কৃষক ও কৃষকের বাজারগুলোও উপকৃত হবে।
মেয়র মামদানি বলেন, খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দামের কারণে অনেক পরিবার প্রয়োজনীয় ফলমূল ও শাকসবজি কেনা কমিয়ে দিতে বাধ্য হচ্ছে। হেলথ বাকস সুবিধা বাড়ানোর মাধ্যমে পুষ্টিকর খাবারকে আরও সহজলভ্য করা হবে।
নিউইয়র্ক সিটির স্বাস্থ্য কমিশনার ডা. অ্যালিস্টার এফ. মার্টিন বলেন, ফলমূল ও শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অনেক পরিবারের সেগুলো কেনার সামর্থ্য নেই। নতুন এ উদ্যোগ খাদ্যসহায়তা গ্রহণকারীদের পাশাপাশি স্থানীয় কৃষকদেরও সহায়তা করবে।
হেলথ বাকস নিউইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগের পরিচালিত একটি খাদ্য-প্রণোদনা কর্মসূচি। এর আওতায় অনুমোদিত কৃষকের বাজার ও খামার-সংলগ্ন বিক্রয়কেন্দ্রে প্রতি ২ ডলার স্ন্যাপ ব্যয়ের বিপরীতে ১ ডলারের হেলথ বাকস পাওয়া যায়। ২০২৭ সালের জানুয়ারি থেকে দৈনিক সর্বোচ্চ সুবিধা হবে ১৪ ডলার। নগরীর ১০০টির বেশি কৃষকের বাজার ও বিক্রয়কেন্দ্রে এ সুবিধা ব্যবহার করা যাবে।
স্বাস্থ্য বিভাগের এক গবেষণায় দেখা গেছে, খাদ্যনিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্কদের প্রায় ৮০ শতাংশের সুষম খাবার কেনার সামর্থ্য নিয়ে সমস্যা রয়েছে। তাঁদের মধ্যে ১৮ শতাংশ আগের দিন কোনো ফলমূল বা শাকসবজি খাননি।
কর্মসূচিটির অর্থায়নে নগর তহবিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের গাস শুমাখার নিউট্রিশন ইনসেনটিভ প্রোগ্রামের আওতায় নতুন করে ৫৭ লাখ ডলারের অনুদান যুক্ত হয়েছে।
২০০৫ সালে চালুর পর থেকে হেলথ বাকস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ২ কোটি ডলারের বেশি মূল্যের সুবিধা বিতরণ করা হয়েছে। নতুন সম্প্রসারণের মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলোর পুষ্টিকর খাবার কেনার সুযোগ আরও বাড়বে বলে আশা করছে নগর প্রশাসন।
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz