রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে নিহত ৫ • পুরুষ মডেল ভাড়া করে প্রেমিকের আদলে ছবি তুলছেন চীনা তরুণীরা • বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ • ট্রাম্পকে হ'ত্যার হুমকির অভিযোগ, অস্ত্রসহ আটক ভেনেজুয়েলার নাগরিক • সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ • শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে রইল বাংলাদেশ • জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী : সাখাওয়াত হোসেন • যুদ্ধ শুরুর সময়ের চেয়ে আরও বেশি শক্তিশালী ইরান • দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী • প্রবল চাপের মুখে তাওহিদ হৃদয়ের অবিস্মরণীয় ব্যাটিংয়ে ডাবল সেঞ্চুরি

রবিবার, ০৮ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী

দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার : মুক্তিযুদ্ধমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশকে পুনর্নির্মাণ ও পুনর্গঠনে সরকার গণতন্ত্রের আলোকে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আজম খান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরাও বসে নেই।

বারবার যেভাবে ষড়যন্ত্রকারীরা এ দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলেছে, ঠিক একইভাবে এখনো ষড়যন্ত্রকারীরা বসে নেই। ৭ নভেম্বর (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গার্মেন্টস সেক্টর চমৎকারভাবে চলছিল। সেই গার্মেন্টস সেক্টরে কিভাবে অস্থিতিশীলতা ও ভাঙচুর চালানো হয়েছে এবং কিভাবে গার্মেন্টস সেক্টরটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারীরা মাঠে নেমেছিল।

বিশ্বের বুকে আমরাও দশটি উন্নত দেশের মতো মাথা উঁচু করে, সমৃদ্ধ অর্থনীতি ও একটি চমৎকার সমৃদ্ধ গণতান্ত্রিক কাঠামো তৈরি  হবে জানান তিনি।
তিনি বলেন, যে ষড়যন্ত্রের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, বারবার কিন্তু বাংলাদেশের মানুষ ষড়যন্ত্রকে মোকাবেলা করেই এই পর্যন্ত এসেছে। যতবার গণতন্ত্রকে নস্যাৎ করা হয়েছে, বাংলাদেশের মানুষই গণতন্ত্রের পুনরুত্থানে নিয়ামক ভূমিকা পালন করেছে। অতএব, আমাদের আগামী দিনে এগিয়ে যেতে হবে।

এগিয়ে যেতে হলে সব ষড়যন্ত্র ভেদ করে এগোতে হবে। ৭ নভেম্বরের শপথ হোক এটাই।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz