সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বিজ্ঞাপন
ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য মানুষের প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

তারেক রহমান আরও বলেন, আমরা আহত প্রতিটি ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে।

ভেনেজুয়েলা সরকার যেন এই পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেই কামনাও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, গত বুধবার (২৪ জুন) রাতের ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটি ১৯০০ সালের ২৯ অক্টোবরের পর ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে শক্তিশালী। ভেনেজুয়েলার এই কম্পন প্রতিবেশী দেশ কলম্বিয়ার বোগোতা ও উত্তর ব্রাজিলের বেশ কয়েকটি শহরেও তীব্রভাবে অনুভূত হয়েছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz