সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস • দিল্লির ইশারায় দেশে তাণ্ডব চালানো হচ্ছে : গোলাম পরওয়ার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছেন সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ফতুল্লার দেওভোগ হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন। রাত সাড়ে ১০টার দিকে তারা দেওভোগ হাসেমবাগ এলাকায় তথ্য অনুসন্ধানে আসেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ারকে ধাওয়া করে।

পুলিশ কর্মকর্তা তারেক আল মেহেদী জানান, তখন আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে গেলেও আনোয়ারের বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz