সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার

বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা সৈকত থেকে উদ্ধার

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বরিশালে নিখোঁজ হওয়া সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতে ঘোরাফেরা করার সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ তাঁকে উদ্ধার করে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাদিম বরিশালে সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। নিখোঁজ হওয়ার পর থেকেই আদালতপাড়ায় গুঞ্জন ছিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে প্রেমসংক্রান্ত জটিলতায় তিনি আত্মগোপন করতে পারেন। ওই ছাত্রী কয়েকবার আদালতেও এসেছিলেন।

কুয়াকাটার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, নিখোঁজ হওয়া একজন বিচারককে কুয়াকাটা সৈকত থেকে উদ্ধারের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। পরে বিস্তারিত জানাতে পারবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বিচারক নাদিমকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, তাঁকে ফিরিয়ে আনতে মেট্রোপলিটন পুলিশের একটি দল কুয়াকাটায় রওনা হয়েছে। বরিশালে পৌঁছার পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে দাপ্তরিক কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে তিনি আদালত থেকে বের হন। রাত পর্যন্ত বাসায় না পৌঁছানোয় তাঁর নিখোঁজ হওয়ার বিষয়টি জানাজানি হয়। পরে জেলা ও দায়রা জজ আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন নিখোঁজের অভিযোগ জানিয়ে গতকাল বুধবার দুপুরে বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডি করেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz