সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
গোপালগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, গোপালগঞ্জের পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, আগামীতেও ভালো থাকবে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

থানায় অগ্নিসংযোগের বিষয়ে আইজিপি বলেন, থানাগুলো জনগণের সেবার জন্য। জনগণ নিজেরাই যদি থানা পুড়িয়ে দেয়, তাহলে পুলিশ কিভাবে সেবা দেবে? একটি এলাকায় লাখ লাখ মানুষ থাকলেও থানায় পুলিশের সংখ্যা সীমিত। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোনো এলাকায় ১০ লাখ মানুষ থাকলেও থানায় হয়তো মাত্র ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।

তাই আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের মানসিক ও সার্বিক সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, জনগণ যদি মনে করে এলাকায় পুলিশের প্রয়োজন নেই, তাহলে নিজেদের উদ্যোগেই আইন-শৃঙ্খলা বজায় রাখতে হবে। সরকারের সিদ্ধান্ত প্রসঙ্গে আইজিপি বলেন, জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে আলী হোসেন ফকির বলেন, এর আগেও অনেক লাগাতার কর্মসূচি হয়েছে, সেসব কর্মসূচির পরিণতি সবার জানা।

এমন কোনো পরিস্থিতি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি, যাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কঠোর অবস্থানে যেতে হয়।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz