সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে কুপিয়ে হত্যা

পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে কুপিয়ে হত্যা

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে পবিত্র আশুরার তাজিয়া মিছিলে অংশ নেওয়া এক যুবককে ধাওয়া করে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার পর বি কে দাস রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, বিকেলে বাংলাবাজার এলাকা থেকে আশুরার তাজিয়া মিছিল বের হয়। মিছিলটি বি কে দাস রোড এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত মিছিলে থাকা ওই যুবককে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠায়।

সূত্রাপুর থানার ওসি মতিউর রহমান গণমাধ্যমকে বলেন, নিহত যুবক তাজিয়া মিছিলের সঙ্গে ছিলেন। কয়েকজন তাকে ধাওয়া করে মিছিল থেকে আলাদা করে নির্মাণাধীন ভবনের নিচে নিয়ে গিয়ে কুপিয়ে আহত করে। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের পরিচয় শনাক্ত এবং হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এ হত্যাকাণ্ডের সঙ্গে তাজিয়া মিছিলের কোনো সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাটির পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz