সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগ নেতারা • প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির ৩ নেতা • নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা • ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ • আ.লীগ ধীরে ধীরে নিঃশেষ হয়ে গেছে : শামা ওবায়েদ • জ্যামাইকায় সোসাইটির বাংলা স্কুলে থ্যাংকসগিভিং ডে উদযাপন • ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী • জাপানপ্রবাসী সাংবাদিক ও লেখক মঞ্জুরুল হক আর নেই • বাংলাদেশ-ভারত সীমান্ত ও বেনাপোল চেকপোস্ট এলাকায় বিজিবির কঠোর নিরাপত্তা • হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে 'রাষ্ট্রবিরোধী তৎপরতা' চালাচ্ছে : নিউইয়র্ক টাইমস

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী

পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে। তারা এখনো দেশে গণতন্ত্রকামী মানুষের রক্ত ঝরাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত করতে শুক্রবার (২০ নভেম্বর) সকালে নড়াইলের কালিয়ায় যান তিনি। কবর জিয়ারতের পর সমবেদনা জানান নিহতের পরিবারের সদস্যদের। সেখানে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাসিনাকে উদ্দশ করে বলেন, ভারতে পালিয়ে থেকে অনুচরদের দিয়ে দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম শিকার হয়েছেন কালিয়ার সোহেল রানা ও শাহিনুর ইসলাম। খুনীদের বিচার হবেই।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে উপস্থিত ছিলেন বন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলামসহ আরও অনেকে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz